দৈনিক দুরন্ত নিউজ 24  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Aug ১৯, ২০২৬

বাবার মৃত্যুর খবরে ‘বাবা, বাবা’ বলে কাঁদছিল আট বছরের রোজা

বাবার মৃত্যুর খবরে ‘বাবা, বাবা’ বলে কাঁদছিল আট বছরের রোজা
বাবার মৃত্যুর খবরে ‘বাবা, বাবা’ বলে কাঁদছিল আট বছরের রোজা
স্টাফ রিপোর্টার

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার সাভারের ব্যবসায়ী আহম্মেদ বাবু (৩৭) মারা গেছেন। নিজের দোকানের জন্য প্রসাধনসামগ্রী আনতে গত সোমবার রাতে তিনি কলকাতায় গিয়েছিলেন। অগ্নিকাণ্ডে বাবুসহ মারা যাওয়া পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মৃত আহম্মেদ বাবু সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ী এলাকার প্রয়াত আদম আলীর ছেলে। তিনি আমিনবাজারের স্থানীয় শাহীন সুপার মার্কেটে প্রসাধনসামগ্রীর দোকান চালাতেন। স্ত্রী গুলশানারা বুবলি ছাড়াও এলিনা হাসান রোজা (৮) ও সোয়াত (৫) নামে তাঁর দুটি ছেলেমেয়ে আছে। আজ বুধবার বিকেল চারটার দিকে বাবুদের চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, বাবুর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও বন্ধুরা। কেউ কেউ তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে ‘বাবা, বাবা’ বলে কাঁদছিল আট বছর বয়সী মেয়ে রোজা। ছেলে সোয়াত এখনো সেভাবে কিছু বুঝতে পারছে না। বাবুর বন্ধুরা তাদের আগলে রেখেছেন।এ সময় কাজের জন্য বাসার বাইরে গিয়েছিলেন বাবুর স্ত্রী গুলশানারা বুবলি। তখনো তিনি স্বামীর মৃত্যুর সংবাদ পাননি। বাবুর মৃত্যুসংবাদ সহ্য করতে পারবেন কি না, সে আশঙ্কা থেকে স্বজনেরা ফোন করে তাঁকে বাড়িতে ফিরতে বলেছেন।